শেন ওয়ার্নের ছেলের হ্যাট্রিক

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৫, ১৯:২১
 
 
পিতা স্পিন লিজেন্ড শেন ওয়ার্নের পথেই হাটছেন পুত্র জ্যাকসন। নিজ স্কুলের হয়ে একটি ক্রিকেট ম্যাচে হ্যাট্রিক করেছেন জ্যাকসন। ভিক্টোরিয়ার ব্রাইটন গ্রামার স্কুলের হয়ে জেভিয়ার কলেজের বিপক্ষে হ্যাট্রিক করেছেন তিনি।
 
পাঁচ বলে চার উইকেট শিকার করে বিখ্যাত পিতার ভূয়সী প্রশংসা পেয়েছেন জ্যাকসন। ছেলের এমন রেকর্ডের পর ওয়ার্নের টুইট, ‘জ্যাকসন এটা করেছে!!! হ্যাট্রিক, কি অসাধারণ, পাঁচ বলে চার উইকেট। ১৮ বছর বয়সী জ্যাকসনের হ্যাট্রিক!!! অবশ্যই অসাধারণ, তারপর পাঁচ বলে চার উইকেট, খুব ধীরস্থির!!! ওয়েল ডান বাডি...???।’
 

১৯৯৪-৯৫ অ্যাশেজ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের পঞ্চম দিনে হ্যাট্রিক করা বিখ্যাত ওয়ার্নের পদাঙ্ক অনুসরণ করলেন জ্যাকসন। খবর বাসসের।