চেলসির জয়!

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৫, ০০:১৬

শনিবার ভিলা পার্কে ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়েছে চেলসি। চেলসির জয়ে গোল দুটি করেন এডেন হ্যাজার্ড ও ব্রানিস্লাভ ইভানোভিচ। হ্যাজার্ডের লক্ষ্যভেদে অষ্টম মিনিটেই এগিয়ে যায় চেলসি। তবে এই গোলে দারুণ অবদান রয়েছে দুই ব্রাজিলিয়ান অস্কার ও উইলিয়ানের।

দ্বিতীয়ার্ধের শুরুতেই হোরেস ওকোরের গোলে সমতা ফেরায় অ্যাস্টন ভিলা। ৬৬তম মিনিটে ইভানোভিচ আরেকটি গোল করে চেলসির পক্ষে।
২৪ ম্যাচে চেলসির পয়েন্ট ৫৬। অন্য ম্যাচে হাল সিটির সঙ্গে ড্র করা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৪৯।