বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে অসাধারণভাবে খেলায় ফিরেও শেষ পর্যন্ত পরাজয়ের স্বাদই সঙ্গী হলো মামুনুলদের। ৩-২ গোলের এই জয়ের সুবাদে চ্যাম্পিয়ন হলো মালয়েশিয়া।
রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় প্রথমার্ধের ৩১ মিনিটের মাথায় অসাধারণ এক ফ্রি কিকে মালয়েশিয়াকে এগিয়ে দেন নাজিরুল। এর মাত্র নয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন কুমারন।
