আর্মি স্টাফ কলেজ ভবনে আগুন

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৫, ২২:১৫
রাজধানীর মিরপুর আর্মি স্টাফ কলেজ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার দুপুর পৌনে ১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এনায়েত বলেন, মিরপুর ১২ নম্বর এ আর্মি স্টাফ কলেজের ৮ তলা ভবনের ৪র্থ তলায় দুপুর পৌনে ১টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট চেষ্টা চালিয়ে দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।
এই ঘটনায় সামান্য কিছু আর্থিক ক্ষতি হয়েছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানিয়েছেন এনায়েত হোসেন।