ম্যান ইউ এর ড্র

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৫, ০১:৪১

রোববার রাতে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

খেলার ৪৯তম মিনিটে প্রতিপক্ষের একটি গোলে পিছিয়ে পড়ে ইউনাইটেড।
যোগ করা সময়ে আর্জেন্টিনার ডিফেন্ডার মার্কোস রোহোর পাস পেয়ে ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে বল জালে জড়ান ডাচ ডিফেন্ডার ডালে ব্লিন্ড।
এই ড্রয়ের ফলে তৃতীয় স্থানে ওঠার সুযোগ হারালো ইউনাইটেড। ২৪ ম্যাচে তাদের পয়েন্ট ৪৩। তৃতীয় স্থানে থাকা সাউথ্যাম্পটনের পয়েন্ট ৪৫।
এর আগে গত শনিবার অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে শীর্ষস্থান মজবুত করে চেলসি; ২৪ ম্যাচে তাদের পয়েন্ট ৫৬। আর দ্বিতীয় স্থানে থাকা সিটি ঘরের মাঠে হাল সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করে। ২৪ ম্যাচে তাদের পয়েন্ট ৪৯।