২০১৫ বিশ্বকাপের ‘বুড়ো’ একাদশ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৫, ১২:০৬

আগামী শনিবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে শুরু হচ্ছে আইসিসি বিশ্বকাপ ২০১৫। যে কোন বিশ্বকাপের আগেই পারফরমেন্স, রেকর্ড, সম্ভাব্য সেরা তারকা, উঠতি তারকাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা সমালোচনা, পরিসংখ্যান ইত্যাদি নিয়ে গবেষণা করা হয়ে থাকে। ঠিক তেমনই আমরা এবার এই টুর্নামেন্টের ‘বুড়ো’ খেলোয়াড়দের দিকে নজর দেব।
এবারের বিশ্বকাপে মোট ১৪টি দল অংশ নিচ্ছে। দলগুলোর মধ্যে ১৭ জন খেলোয়াড় আছে যাদের বয়স ৩৫ বছরের বেশি। ধারণা করা হচ্ছে এদের সকলেরই এটা হবে শেষ বিশ্বকাপ। বিশ্বকাপের কোন এক আসরে ৩৫ বছরের বেশি বয়সী অংশ নেয়া খেলোয়াড়ের সংখ্যার দিক থেকে এটাই তৃতীয় সর্বোচ্চ।
২০০৭ বিশ্বকাপে অংশ নেয়া ৩৫ বছরের বেশি বয়সী খেলোয়াড়ের সংখ্যা ছিল ২৭; ২০০৩ আসরে ১৮। আর গত আসরে এ সংখ্যাটি ছিল ১৩। এবারের বিশ্বকাপে তিন জন খেলোয়াড় রয়েছেন যাদের বয়স ৪০ বছরের বেশি। ইতোপুর্বে কেবলমাত্র ১৯৭৫ ও ১৯৯৬ দুই আসরে ৪০ বছরের বেশি বয়স্ক তিনজন করে খেলোয়াড় অংশ নিয়েছিলেন।
বিশ্বকাপ বয়স ৩৫+ বয়স ৪০+
১৯৭৫ ৮ ৩
১৯৭৯ ৯ ০
১৯৮৩ ৭ ১
১৯৮৭ ১২ ১
১৯৯২ ১৪ ২
১৯৯৬ ১১ ৩
১৯৯৯ ১৫ ১
২০০৩ ১৮ ২
২০০৭ ২৭ ২
২০১১ ১৩ ১
২০১৫ ১৭* ৩*

এবার এই বিশ্বকাপের ‘বুড়ো’ খেলোয়াড়দের অর্থাৎ আগামী ১৪ ফেব্রুয়ারি ৩৬ বছরের বেশি বয়স হওয়া খেলোয়াড়দের উপর নজর দেয়া যাক।
# ১ ১১- ড্যানিয়েল ভেট্টরি (নিউজিল্যান্ড)-৩৬ বছর ১৮ দিন
দীর্ঘদিন যাবত পিঠে ইনজুরিতে ভুগছিলেন বাঁ-হাতি এ স্পিনার। ক্যারিয়ারের জন্য হুমকি হয়ে দাঁড়ানো পিঠের আঘাত থেকে বিশ্বকাপের জন্য যথাসময়ে ফিট হয়ে ওঠা এ অলরাউন্ডার সম্প্রতি ৩৬ বছরে পা রেখেছেন এবং একাদশতম ‘বুড়ো’ (বয়সী) খেলোয়াড় হিসেবে অংশ নিচ্ছেন মেগা ইভেন্টে।
ভেট্টরি ইতোপুর্বে তিন বিশ্বকাপ ২০০৩, ২০০৭ এবং ২০১১ আসওে অংশ নিয়েছেন।
নিউজিল্যান্ডের হয়ে ভেট্টরির ক্যারিয়ার :
ম্যাচ রান সর্বোচ্চ ব্যাটিং গড় ১০০ উইকেট সেরা বোলিং বোলিং গড় ৫ উইকেট
২৮২ ২১৫১ ৮৩ ১৭.০৭ ০ ২৮২ ৫/৭ ৩২.৫৮ ২

বিশ^কাপে নিউজিল্যান্ডের হয়ে ভেট্টরির রেকর্ড :
ম্যাচ রান সর্বোচ্চ ব্যাটিং গড় ১০০ উইকেট সেরা বোলিং বোলিং গড় ৫ উইকেট
২৩ ১১৭ ৪৪ ১৩ ০ ২১ ৪/২৩ ৪১ ০
ভেট্টরির রয়েছে যথেষ্ট অভিজ্ঞতা এবং বোলিংয়ে তার ১০ ওভার বিশ্বকাপে নিউজিল্যান্ডের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
#২ ১০-এড জয়সে (আয়ারল্যান্ড)-৩৬ বছর ১৪৫ দিন
১৪ ফেব্রæয়ারি এই বিশ্বকাপের দশম ‘বুড়ো’ খেলোয়াড় এড জয়সের বয়স হবে ৩৬ বছর ১৪৫ দিন। বিশ্বকাপে তিনিই হবেন আয়ারল্যান্ডের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় এবং দেশের হয়ে এ পর্যন্ত ২৮ এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।
বাঁ-হাতি এ ব্যাটসম্যান ২০০৭ বিশ্বকাপ খেলেছেন ইংল্যান্ডের হয়ে। কিন্তু ২০১১ আসরে পুনরায় ফিরেন আয়ারল্যান্ডের হয়ে এবং তারপর থেকে আইরিশদের সঙ্গেই আছেন।
আয়ারল্যান্ডের হয়ে এড জয়সের ক্যারিয়ার:
ম্যাচ রান সর্বোচ্চ ব্যাটিং গড় ১০০ উইকেট সেরা বোলিং বোলিং গড় ৫ উইকেট
২৮ ৮৮৩ ১১৬ ৩৬.৭৯ ১ - - - -

আয়ারল্যান্ডের হয়ে বিশ্বকাপ ক্যারিয়া:
ম্যাচ রান সর্বোচ্চ ব্যাটিং গড় ১০০ উইকেট সেরা বোলিং বোলিং গড় ৫ উইকেট
৬ ১৭৬ ৮৪ ২৮.৩৩ ০ - - - -
#৩ ৯-রঙ্গনা হেরাথ(শ্রীলংকা)-৩৬ বছর ৩৩২ দিন
স্পিন গ্রেট মুত্তিয়া মুরলিধরন অবসর নেয়ার পর থেকেই সর্বোচ্চ ধারাবাহিকভাবে পারফরমেন্স করে আসছেন রঙ্গনা হেরাথ। আরেক স্পিনার সাচিত্রা সেনানায়েকের সঙ্গে জুটিবদ্ধ হয়ে শ্রীলংকাকে সেবা দিয়ে আসছেন হেরাথ। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর প্রথম বিশ্বকাপ ২০১১ আসরে খেলার জন্য তাকে এক দশকের বেশি সময় অপেক্ষা করতে হয়েছে। আসন্ন বিশ্বকাপের নবম ‘বুড়ো’ খেলোয়াড় হতে যাচ্ছেন তিনি।
শ্রীলংকার হয়ে রঙ্গনা হেরাথের ওয়ানডে ক্যারিয়ার :
ম্যাচ রান সর্বোচ্চ ব্যাটিং গড় ১০০ উইকেট সেরা বোলিং বোলিং গড় ৫ উইকেট
৬৭ ১২৭ ১৭* ৯.০৭ ০ ৭১ ৪/২০ ৩১.০৭ ০

হেরাথের বিশ্বকাপ ক্যারিয়ার :
ম্যাচ রান সর্বোচ্চ ব্যাটিং গড় ১০০ উইকেট সেরা বোলিং বোলিং গড় ৫ উইকেট
৪ ৪ ৪* - ০ ৩ ২/৪৬ ৪১.৩৩ ০
গত বিশ্বকাপে ভাল কোন পারফরমেন্স দেখাতে পারেননি হেরাথ, তবে এবারের আসরে তিনিই হবেন লংকান দলের শীর্ষ স্পিনার।
# ৪ ৮-ইউনিস খান(পাকিস্তান)-৩৭ বছর ৭৭ দিন
সম্প্রতি পাকিস্তান ওয়ানডে দলে ফিরেছেন ইউনিস খান। কন্ডিশন ও অভিজ্ঞতার কথা বিবেচনায় রেখে নির্বাচকরা বিশ্বকাপ দলে রেখেছেন তাকে। বয়স ৩৭ পেড়িয়ে গেলেও টেস্ট ক্রিকেটে দারুন ব্যাটিং করছেন তিনি। এই বিশ্বকাপের অষ্টম ‘বুড়ো’ খেলোয়াড় তিনি।
পাকিস্তানের হয়ে ইউনিসের ওয়ানডে ক্যারিয়ার :
ম্যাচ রান সর্বোচ্চ ব্যাটিং গড় ১০০ উইকেট সেরা বোলিং বোলিং গড় ৫ উইকেট
২৬১ ৭১৯৭ ১৪৪ ৩১.৫৬ ৭ ৩ ১/৩ ৯৬ ০

ইউনিস খানের বিশ্বকাপ রেকর্ড :
ম্যাচ রান সর্বোচ্চ ব্যাটিং গড় ১০০ উইকেট সেরা বোলিং বোলিং গড় ৫ উইকেট
১৬ ৩০৬ ৭২ ২৩.৫৩ ০ ০ - - ০
#৫ ৭-কুমার সাঙ্গাকারা (শ্রীলংকা)-৩৭ বছর ১১০ দিন
৩৭ বছর ১১০ দিন বয়সেও সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন কুমার সাঙ্গাকারা। তিনি ২০১৫ বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেবেন এবং শীর্ষে থেকেই হয়তোবা ক্যারিয়ার শেষ করবেন তিনি। তার ৪০০ ওয়ানডে এবং ইতোপুর্বে তিনটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা পাপর দইবার রানার্স আপ হওয়া শ্রীলংকার শিরোপা জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সাঙ্গাকারার ওয়ানডে রেকর্ড :
ম্যাচ রান সর্বোচ্চ ব্যাটিং গড় ১০০ উইকেট সেরা বোলিং বোলিং গড় ৫ উইকেট
৩৯০ ১৩৪৩৪ ১৬৯ ৪০.৯৫ ২১ - - - -

সাঙ্গাকারার বিশ্বকাপ ক্যারিয়ার :
ম্যাচ রান সর্বোচ্চ ব্যাটিং গড় ১০০ উইকেট সেরা বোলিং বোলিং গড় ৫ উইকেট
৩০ ৯৯১ ১১১ ৪৫.০৪ ১ - - - -
#৬ ৬ ব্র্যাড হাডিন(অস্ট্রেলিয়া)-৩৭ বছর ১১৪ দিন
বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন হাডিন। শেষদিকে তিনি ব্যাট হাতে বেশ ধারাবাহিক এবং তার অভিজ্ঞতা স্বাগতিক দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বিশেষ করে লোয়ার অর্ডারে সম্ভাব্য জেমস ফকনারের অবর্তমানে তিনি আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
এই বিশ্বকাপে ষষ্ঠ ‘বুড়ো’ খেলোয়াড় হবেন হাডিন।
অস্ট্রেলিয়ার হয়ে ব্র্যাড হাডিনের ওয়ানডে ক্যারিয়ার :
ম্যাচ রান সর্বোচ্চ ব্যাটিং গড় ১০০ উইকেট সেরা বোলিং বোলিং গড় ৫ উইকেট
১১৮ ২৯৯৬ ১১০ ৩১.২ ২ - - - -

হাডিনের বিশ্বকাপ ক্যারিয়ার :
ম্যাচ রান সর্বোচ্চ ব্যাটিং গড় ১০০ উইকেট সেরা বোলিং বোলিং গড় ৫ উইকেট
৭ ৩৩২ ৮৮ ৫৫.৩৩ ০ - - - -
# ৭ ৫-মাহেলা জয়াবর্ধনে(শ্রীলংকা)-৩৭ বছর ২৬৩ দিন
চারশ’র বেশি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা মাহেলা জয়াবর্ধনে বর্তমানে ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়।
সতীর্থ কুমার সাঙ্গাকারা ও তিলকরতেœ দিলশানসহ তিনি শেষ বিশ্বকাপ খেলতে নামছেন। তিনজনই নিজেদের সর্বশক্তি নিয়োগ করে শিরোপা জয়ের মাধ্যমে ভাল অবস্থায় তাদের ক্যারিয়ার শেষ করতে চাইবেন।
এই বিশ্বকাপের পঞ্চম ‘বুড়ো ’ খেলোয়াড় হবেন জয়াবর্ধনে।
লংকান দলের হয়ে মাহেলার ওয়ানডে ক্যারিয়ার:
ম্যাচ রান সর্বোচ্চ ব্যাটিং গড় ১০০ উইকেট সেরা বোলিং বোলিং গড় ৫ উইকেট
৪৩৬ ১২২৫৬ ১৪৪ ৩৩.১২ ১৭ ৮ ২/৫৬ ৬৮ ০

বিশ্বকাপ ক্যারিয়ার:
ম্যাচ রান সর্বোচ্চ ব্যাটিং গড় ১০০ উইকেট সেরা বোলিং বোলিং গড় ৫ উইকেট
৩৩ ৯৭৫ ১১৫* ৩৭.৫ ৩ ২ ১/৫৬ ৬৫.৫ ০
# ৮ ৪-তিলকরতেœ দিলশান (শ্রীলংকা)-৩৮ বছর ১২৩ দিন
মাহেলা জয়াবর্ধনে এবং কুমার সাঙ্গাকারার চেয়েও বর্তমান শ্রীলংকান দলের সবচেয়ে বেশি বয়স্ক খেলোয়াড় তিলকরতেœ দিলশান।
এই বিশ্বকাপে তিনি চতুর্থ ‘বুড়ো’ খেলোয়াড় এবং সম্প্রতি নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিক দলের বিপক্ষে ব্যাট হাতে দারুন একটা সিরিজ শেষ করেছেন তিনি। শ্রীলংকান এই ত্রিমুর্তি তাদের সেরা ফর্মে থাকলে ভক্তরা স্বাভাবিকভাবেই তাদের কাছ থেকে শিরোপা প্রত্যাশা করতে পারে।
গত বিশ্বকাপে সর্বোচ্চ রান করেছিলেন দিলশান।
দিলশানের ওয়ানডে ক্যারিয়ার:
ম্যাচ রান সর্বোচ্চ ব্যাটিং গড় ১০০ উইকেট সেরা বোলিং বোলিং গড় ৫ উইকেট
৩০৭ ৯৪০১ ১৬০* ৩৯ ২০ ৯৭ ৪/৪ ৪৪.৪১ ০

দিলশানের বিশ্বকাপ ক্যারিয়ার:
ম্যাচ রান সর্বোচ্চ ব্যাটিং গড় ১০০ উইকেট সেরা বোলিং বোলিং গড় ৫ উইকেট
২০ ৭১৭ ১৪৪ ৪৭.৮ ২ ১৩ ৪/৪ ২১.৮৪ ০
# ৯ ৩-মিসবাহ উল হক (পাকিস্তান)-৪০ বছর ২৬২ দিন
বয়স যত বাড়ছে মিসবাহর ব্যাটও তত হাসছে এবং ৪০ বছর বয়সে পাকিস্তান দলের নেতৃত্ব একমাত্র খেলোয়াড় হবেন তিনি। এই বিশ্বকাপে তিনি হবেন তৃতীয় ‘বুড়ো’ খেলোয়াড়। শুধু তাই নয়, বিশ্বকাপে খেলা কোন টেস্ট প্লেয়িং দেশের সবচেয়ে বেশি বয়স্ক অধিনায়ক। এই বিশ্বকাপ শেষেই তিনি আন্তর্জাতিক একদিনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। ৩৯ বছর বয়সে ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান যেমনি ১৯৯২ বিশ্বকাপের শিরোপা জিতেছিল ঠিক এবারও ভক্তরা তার কাছ থেকে তেমন কিছুই আশা করছেন।
এই বিশ্বকাপে টেস্ট খেলা দলগুলোর মধ্যে মিসবাহ সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়।
পাকিস্তানের হয়ে মিসবাহর ওয়ানডে ক্যারিয়ার :
ম্যাচ রান সর্বোচ্চ ব্যাটিং গড় ১০০ উইকেট সেরা বোলিং বোলিং গড় ৫ উইকেট
১৫৫ ৪৭৭২ ৯৬* ৪২.৯৯ ০ - - - ০

মিসবাহর বিশ্বকাপ ক্যারিয়ার:
ম্যাচ রান সর্বোচ্চ ব্যাটিং গড় ১০০ উইকেট সেরা বোলিং বোলিং গড় ৫ উইকেট
৮ ২৪৮ ৮৩* ৪৯.৬ - - - - -
# ১০ ২-মোহাম্মদ তৌকির (সংযুক্ত আরব আমিরাত)-৪৩ বছর ৩১ দিন
এবার সংযুক্ত আরব আমিরাত দলের দ্বিতীয় সর্বোচ্চ বয়সী অধিনায়ক -মোহাম্মদ তৌকির। ৪৩ বছরের বেশি বয়স তার। বিশ্বকাপ ইতিহাসে তিনিই হবেন সবচেয়ে বেশি বয়সী অধিনায়ক। ইতোপূর্বে এ রেকর্ডটি ছিল নেদারল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিভেন লবার্সের। ১৯৯৬ বিশ্বকাপে তার বয়স ছিল ৪২ বছর ৩৪৭ দিন।
টুর্নামেন্টের দ্বিতীয় ‘বুড়ো’ তিনি।
সংযুক্ত আরব আমিরাতের হয়ে তৌকিরের ওয়ানডে ক্যারিয়ার:
ম্যাচ রান সর্বোচ্চ ব্যাটিং গড় ১০০ উইকেট সেরা বোলিং বোলিং গড় ৫ উইকেট
৫ ৮৭ ৫৫ ২১.৭৫ ০ ৪ ২/৪৭ ৩৮ ০

১৯৯৬ আসরের পর এই প্রথম বিশ্বকাপ খেলতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। তাই দলে কোন খেলোয়াড়েরই বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা নেই।
# ১১ ১-খুররম খান(সংযুক্ত আরব আমিরাত)-৪৩ বছর ২৩৮ দিন
এই বিশ্বকাপের সবচেয়ে ‘বুড়ো’ খেলোয়াড় সংযুক্ত আরব আমিরাতের খুররম খান। বিশ্বকাপ শুরু হওয়ার দিন তার বয়স হবে ৪৩ বছর ২৩৮ দিন।
ব্যাটিং ফর্মে থাকা এ খেলোয়াড় এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করা সবচেয়ে বয়স্ক খেলোয়াড়ও তিনি।
সংযুক্ত আরব আমিরাতের হয়ে খুররম খানের ওয়ানডে ক্যারিয়ার:
ম্যাচ রান সর্বোচ্চ ব্যাটিং গড় ১০০ উইকেট সেরা বোলিং বোলিং গড় ৫ উইকেট
১০ ৪২৭ ১৩২* ৫৩.৩৭ ১ ৪/৩৫ ৩১.৬৬ ০

-বাসস