রাজধানীর ক্যান্টমেন্ট থানা এলাকার মিরপুরের কালশী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ছয়টার দিকে কালশী ব্রিজের পূর্ব পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
ক্যান্টনমেন্ট থানা সূত্রে জানা গেছে, যুবকের মাথায় আঘাতের চিহ্ন ছিল। মুখে ছিল রক্ত। পরনে ছিল প্যান্ট ও অপরিচ্ছন্ন জ্যাকেট।
লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
