রিয়াল-বার্সার লড়াই ২২ মার্চ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৫, ১৭:১৪
 
স্প্যানিশ ফুটবল মৌসুমের শেষ ক্লাসিকোর সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী ২২ মার্চ রাতে লা লিগায় ফিরতি পর্বে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। মৌসুমের শেষ ক্লাসিকো হবে বার্সেলোনার মাঠ ক্যাম্প নউতে বাংলাদেশ সময় রাত দুইটায়।
লা লিগায় ৫৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। পয়েন্টে কাছাকাছি থাকায় রিয়াল ও বার্সেলোনা পাশাপাশি থাকায় মার্চের ক্লাসিকো দুটি দলের জন্যই গুরুত্বপূর্ণ। কারণ, লা লিগার নিয়ম অনুযায়ী পয়েন্ট সমান হলে হেড টু হেডে গোল পার্থক্য হয়ে শিরোপার নির্ধারণ করা হয়।