কোপা ডেল রে’র সেমিফাইনালে প্রথম লেগে ভিয়ারিয়ালের বিপক্ষে সহজ জয় পেয়েছে বার্সেলোনা। বুধবার ক্যাম্প ন্যুতে প্রতিপক্ষকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা।
বার্সার পক্ষে একটি করে গোল করেছেন মেসি, ইনিয়েস্তা ও পিকে। অন্যদিকে ভিয়ারিয়ালের পক্ষে একমাত্র গোলটি করেছেন ট্রিগুয়েরোস।
ম্যাচের প্রথম গোলের জন্য দুই দলতে অপেক্ষা করতে ৪১ মিনিট পর্যন্ত। গোল করেন মেসি। সুয়ারেজের পাস থেকে বল পেয়ে প্রতিপক্ষের জালে বল জড়ান। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লুইস এনরিকের দল।
বিরতি থেকে ফিরে গোল শোধ করতে বেশি সময় নেয়নি ভিয়ারিয়াল। ৪৮ মিনিটের মাথায় গোল করে অতিথিদের সমতায় ফেরান ট্রিগুয়েরোস। অবশ্য পরের মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তা আবারো এগিয়ে যায় বার্সেলোনাকে। এরপরই আরো আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে লুইস এনরিকের দর। খেলার ৬৪ মিনিটে মেসির পাস থেকে গোল করেন জেরার্ড পিকে। খেলার ৭১ মিনিটে পেনাল্টি পায় বার্সা। সেখান থেকে গোল করতে ব্যর্থ হন নেইমার। তবুও শেষ হাসি হেসেই মাঠ ছাড়ে বার্সেলোনা।
