ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের আট ধাপ উন্নতি

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৫, ২২:০৬
ফিফা র‌্যাংকিংয়ে আট ধাপ এগিয়েছে বাংলাদেশ ফুটবল দল। তবে শীর্ষ সাত দলের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। বাংলাদেশের অবস্থান ১২৯ পয়েন্ট নিয়ে আট ধাপ এগিয়ে এখন ১৫৭ তে। এর আগে বাংলাদেশের অবস্থান ছিলো র‌্যাংকিংয়ে ১৬৫ তে।
র্যাংকিংয়ে সবচেয়ে উপড়ের স্থানই ধরে রেখেছে জার্মানি। বিশ্বচ্যাম্পিয়নদের পয়েন্ট ১৭২৯। দ্বিতীয় অবস্থানে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ১৫৩৪। তৃতীয় অবস্থানে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১৪৫৩। চতুর্থ ও পঞ্চম স্থানে আছে বেলজিয়াম এবং নেদারল্যান্ডস। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আছে ছয় নম্বরেই।