পন্টিংকে পিছনে ফেললেন সাঙ্গাকারা

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৫, ২০:০৯
 
 
নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টাচার্চে বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলংকান অভিজ্ঞ ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।
 
ওয়ানডে ক্যারিয়ারে ১৩,৬৯৩ রান নিয়ে ম্যাচ শুরু করেছিলেন সাঙ্গাকারা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের করা ১৩,৭০৪ রান অতিক্রম করতে লংকান উইকেটরক্ষকের মাত্র ১২ রান প্রয়োজন ছিল। ইনিংসের ১৬তম ওভারে কিউই পেসার এডাম মিলনের বল লেগ সাইডে সীমানার বাইরে পাঠিয়ে বাঁহাতি ৩৭ বছর বয়সী সাঙ্গাকারা এই মাইলফলক অতিক্রম করেন।
ভারতীয় ব্যাটিং সেনশেসন শচীন টেন্ডুলকার ১৮,৪২৬ রান সংগ্রহ করে এই তালিকায় শীর্ষে রয়েছেন।