এফএ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে লিভারপুল। শনিবার রাতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে পড়েও ম্যাচটি ২-১ গোলে জেতে ব্রেন্ডন রজার্সের দল। প্রতিপক্ষের মাঠে পঞ্চদশ মিনিটে ইংলিশ স্ট্রাইকার ফ্রেইজার ক্যাম্পবেলের গোলে পিছিয়ে পড়ে বিরতিতে যায় লিভারপুল। অবশ্য দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে অল রেডরা। ৪৯তম মিনিটে দলকে ম্যাচে ফেরানো গোলটি করেন ইংলিশ ষ্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজ।
৯ মিনিট পর স্টারিজের স্বদেশি মিডফিল্ডার অ্যাডাম লালানার গোলে ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় লিভারপুল। শেষ পর্যন্ত এই গোলেই জয় নিশ্চিত হয় সাতবারের চ্যাম্পিয়নদের।
প্রিমিয়ার লিগের পর এফএ কাপ ইংল্যান্ডের দ্বিতীয় গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট।
