রাজধানীর তেঁজগাও এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে পেট্রোলবোমা ও ককটেল তৈরির সরঞ্জামসহ একজনকে আটক করেছে পুলিশ। রবিবার সকালে তাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, আটককৃতের নাম মহিউদ্দিন।
পুলিশ আরো জানিয়েছে, অভিযানের সময় দুইটি পেট্রোল বোমা, চারটি ককটেল, পেট্রোল ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
