প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে চার হাজার রান পূর্ণ করেছে ক্রিকেটের তিন ফরমেটেই সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার ক্যানবেরার ম্যানুকা ওভালে বুধবার বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের ৩৭তম ওভারের শেষ বলে আফতাব আলমকে ফাইন লেগ দিয়ে চার মেরে চার হাজার রান পূর্ণ করেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। ১৪২ ম্যাচে ১৩৬ ইনিংস খেলে এই রান সংগ্রহ করেন তিনি। এর মধ্যে ৬টি শতক ও ২৬টি অর্ধ-শতকও রয়েছে। আগের ১৪১ ম্যাচে তিন হাজার ৭৭ রান নিয়ে আজ আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমে চার হাজারী ক্লাবে ঢুকে পড়েন সাকিব।
তবে আজকের খেলায় আর মাত্র ১০ রান করতে পারলেই এই কৃতিত্ব পেতেন তামিম ইকবাল। এ পর্যন্ত ১৩৬ ম্যাচে তার সংগ্রহ তিন হাজার ৯০ রান।
