চ্যাম্পিয়ন্স লিগে চেলসি-পিএসজির ড্র

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৫, ১৪:৫৮
 
চ্যাম্পিয়ন্স লিগে ড্র করেছে চেলসি ও পিএসজি। বুধবার রাতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ১-১ গোলে ড্র হয় ম্যাচটি।
পিএসজির নিজের মাঠ পার্ক দেস প্রিন্সেসের ম্যাচে ৩৬ মিনিটে এগিয়ে যায় চেলসি। ডি বক্সের মধ্যে গ্যারে কাহিলের উড়ন্ত বলে মাথা ছুঁইয়ে চেলসিকে এগিয়ে দেয় ইভানোভিচ।

দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে ব্লেইস মাতুইদির ক্রসে থেকে হেডে গোল করে সমতা আনেন পিএসজির এডিনসন কাভানি। এরপর দুই দল আক্রমণাত্মকভাবে খেলেও গোলের দেখা পায়নি। ম্যাচ শেষ হয় ১-১ গোলে।