ম্যাচ শেষের আগেই আফগানিস্তানের জয়!

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৫, ১৬:১২
 
 
বুধবারের বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ম্যাচ নিয়ে বোধহয় খুব বেশি উচ্ছ্বসিত আফগানিস্তানে অবস্থিত মার্কিন দূতাবাস। কেননা, ম্যাচ শেষ হওয়ার আগেই আফগানিস্তানের ‘জয়ে’ অভিনন্দন জানিয়েছে তারা।
তখনও ম্যাচে ব্যাট করছিল বাংলাদেশ। এসময়ই এক টুইটার বার্তায় আফগানিস্তানকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছে আফগানিস্তানের মার্কিন দূতাবাস!
টুইটার বার্তায় বলা হয়, ‘ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের বিজয়ে অভিনন্দন’। প্রায় এক ঘণ্টার মতো টুইটারটি ছিল তাদের অ্যাকাউন্টটি। সেখানে তিনশোরও বেশি রিটুইট করা হয়।
 
IMG0
 
পরে অবশ্য অন্য একটি বার্তায় নিজেদের ভুল সংশোধন করে দূতাবাস। সেখানে বলা হয়, ‘আগেরটি অসময়ে পোস্ট করা হয়েছে। তারপরও আমরা বিশ্বকাপে আফগানিস্তান দলকে উৎসাহ দিয়ে যাব।’ সূত্র: ওয়ান ইন্ডিয়া।