পিছু হটছে ইউক্রেনের সরকারি বাহিনী

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৫, ১৯:০৩
 
যুদ্ধবিরতি ভেঙে মঙ্গলবার রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সাথে নতুন করে লড়াই শুরু হওয়ার পর পিছু হটতে শুরু করেছে ইউক্রেনের সরকারি বাহিনী। দেশটির যুদ্ধ পীড়িত উত্তর পূর্বাঞ্চলের ডেবালসেভ শহরের নিয়ন্ত্রণ নিতে এই লড়াই শুরু হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোর বরাত দিয়ে সেনা প্রত্যাহারের খবরটি নিশ্চিত করেছে বিবিসি। তিনি জানিয়েছেন, বুধবার সকালে ডেবালসেভ শহরটি থেকে ৮০ শতাংশ সরকারি সেনা প্রত্যাহার করে নেয়া হয়েছে। খুব শিগগিরই আরো সৈন্য সেখান থেকে ফিরিয়ে আনা হবে। শহরটির অধিকাংশ এলাকা বিদ্রোহীরা নিয়ন্ত্রণ নেয়ার পর সরকারি সেনা পিছু হটার ঘটনা ঘটলো।