বরগুনার পাথরঘাটায় মেশিনে ধানভানতে গিয়ে প্রাণ গেল কৃষকবধূ লাবনী রানীর (৬০)। শুক্রবার সকালে নিজ বাড়িতে ভ্রাম্যমাণ ধানভাঙ্গার মেশিনের সাথে মাথার চুল পেঁচিয়ে গেলে তার মৃত্যু হয়। সদর ইউনিয়নের নিজলাঠিমারা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রতিবেশী বিকাশ চন্দ্র জানান, শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে বাড়ির উঠানে ভ্রাম্যমাণ ধান ভাঙ্গার মেশিনে ধান ভাঙ্গার কাজ চলছিল। মিশিনে ধান দেয়ার সময় মাথার খোলা চুল ফিতার সঙ্গে জড়িয়ে গেলে সাথে সাথে তার মাথার চুলসহ মাথারখুলি উপড়ে যায়। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসলে লাবনী রানীকে মৃত অবস্থায় দেখতে পান।
পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে ওই মর্মান্তিক মৃত্যু দেখেছি।পুলিশে খবর দেয়া হয়েছে।’
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম শাহনেয়াজ ঘটনাটি শুনেছেন বলে জানান।
