জয়সূচক গোল করেও বিতর্কে মারিও বালোতেল্লি। অভিযোগ উঠেছে, বেসিকতাসের বিপক্ষে অধিনায়কের হাত থেকে বল কেড়ে নিয়ে পেনাল্টি শট নেন ইতালির এই খেলোয়াড়।
বৃহস্পতিবার রাতে তুরস্কের দল বেসিকতাসের বিপক্ষে ৮৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে জয় এনে দেন বালোতেল্লি। তার আগেই অধিনায়ক হেন্ডারসনের সঙ্গে 'ঝামেলা' করেন তিনি। রেফারি পেনাল্টি দেয়ার পর স্পট কিক নিয়ে হেন্ডারসন আর ড্যানিয়েল স্টারিজ আলোচনা করছিলেন। এরই একপর্যায়ে ইংলিশ মিডফিল্ডার হেন্ডারসনের হাত থেকে বল কেড়ে নিয়ে পেনাল্টি শট নেন বালোতেল্লি।
