মাঠের পরিস্থিতি বিবেচনা করে একাদশে পরিবর্তন আনা হতে পারে বলে আভাস দিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শনিবার সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, “একেক জায়গায় একেক রকম উইকেটে খেলা হবে। উইকেটের ওপর নির্ভর করে আমাদের সেরাটা দলটা বেছে নিতে হবে।”
শনিবার ব্রিসবেনের গ্যাবায় বিশ্বকাপের সহ-আয়োজক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১০৫ রানের জয় নিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছেন মাশরাফিরা।
মাশরাফি জানান, এক পয়েন্ট পাওয়ার নেতিবাচক চিন্তা নিয়ে এগোতে চান না তিনি। খেলার জন্য নিজেদের প্রস্তুত করছেন তারা।
