লা লিগায় মালাগার কাছে ১-০ গোলে হেরেছে বার্সেলোনা। শনিবার কাম্প নউয়ের এই ম্যাচে নিশ্চিতভাবেই ফেভারিট ছিল বার্সেলোনা। কিন্তু খেলার সাত মিনিটেই হুয়ানমির একমাত্র গোলে সব হিসেব-নিকেশ পাল্টে দিয়ে এগিয়ে যায় অতিথিরা।
এর ফলে রিয়াল মাদ্রিদকে ছাড়িয়ে লা লিগার শীর্ষে ওঠার সুযোগ হারাল বার্সা।
