তাড়াইলে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০৪

তাড়াইল থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে সনাটি গ্রামের একটি রাস্তার পাশ থেকে অজ্ঞাত (৪৫) পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে। তার পরণে শাড়ি-ব্লাউজ ছিল।

আরও পড়ুনঃ রাবিতে শিক্ষার্থীর মাথায় পিস্তল ঠেকিয়ে ছিনতাই

ওসি চৌধুরী মিজানুজ্জামান জানান, ‘লোকমুখে সংবাদ পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। নারীর গালে সামান্য আঁচরের দাগ ছাড়া শরীরের আর কোথাও কোনো আঘাতের চি‎‎হ্ন নেই। সুরতহাল রিপোর্ট তৈরি করে জিডিমূলে লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

ইত্তেফাক/নূহু