কক্সবাজারের টেকনাফ উপজেলায় দেশী-বিদেশী অস্ত্র ও গুলিসহ এক নারীকে আটক করেছে পুলিশ।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার জানান, টেকনাফ হ্নীলা আলীখালী মৌলভীপাড়ায় এক বাড়িতে অবৈধ অস্ত্র আছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে পুলিশ ওই এলাকার বাসিন্দা শেখ আহমদের বাড়িতে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে পুলিশ আমেরিকার তৈরি একটি পিস্তল, দেশীয় তৈরী বন্ধুক, চার রাউন্ড গুলি, তিন রাউন্ড কার্তুজ ও লম্বা কিরিচ উদ্ধার করে। পরে ঘটনাস্থল থেকে সালেহা বেগম (২৬) নামে এক নারীকে আটক করা হয়। তিনি বাড়ির মালিক শেখ আহমদের স্ত্রী।
ওসি আরো জানান, বাড়ির মালিক শেখ আহমেদকে আসামি করা হবে। একই সঙ্গে আটক সালেহার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে।
