মধ্য নাইজেরিয়ায় অপহৃত মার্কিন নারী মুক্ত

আপডেট : ০৭ মার্চ ২০১৫, ১৮:৪৪


নাইজেরিয়ার মধ্যাঞ্চল থেকে গত মাসে অপহৃত এক মার্কিন নারীকে শুক্রবার ছেড়ে দেয়া হয়েছে। তাকে মার্কিন সরকারি কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। মুখোশ পরা বন্দুকধারীরা তাকে অপহরণ করে।
পুলিশ এএফপি’কে জানায়, নাইজেরিয়ার কোগি রাজ্যের এমিওয়োরো গ্রাম থেকে ২৩ ফেব্রুয়ারি ফ্রি মেথোডিস্ট চার্চের মিশনারী ফিলিস সর্টোর নামের ওই নারীকে অপহরণ করা হয়।
হস্তান্তরের সময় রাজ্যের রাজধানীতে উপস্থিত এএফপি’র এক সাংবাদিক উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ৭১ বছর বয়সী সর্টর অক্ষত ছিলেন।
কোগির পুলিশ প্রধান অ্যাডেইয়েমি ওগুঞ্জেমিলুসি বলেন, অপহারণকারীরা তাকে এরু গ্রামের বাইরে একটি জঙ্গলাকীর্ণ স্থানে ফেলে রেখে যায়।
গ্রামবাসীরা তাকে ওই জঙ্গলে ছেড়ে দেয়ার বিষয়টি জানতে পারে।
ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সর্টরকে লোকোজায় নিয়ে আসা হয়েছে।
তার চার্চ তাকে মুক্তির বিষয়টি নিশ্চত করেছে। ২০০৫ সাল থেকে তিনি নাইজেরিয়ায় বাস করছেন।