রাজধানীতে গৃহকর্মীর লাশ উদ্ধার

আপডেট : ১২ মার্চ ২০১৫, ১৯:৩৪
রাজধানীর বিমানবন্দর থানার ১ নম্বর সেক্টরের ৮ নম্বর রোডের ৯ নম্বর বাসার তৃতীয় তলা থেকে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
লাশটি উদ্ধার করে  বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ওই গৃহকর্মীর নাম ফাতেমা (১৮)। সে কিশোরগঞ্জ সদর উপজেলার কাজিরগাঁও গ্রামের মো. হানিফ মিয়ার মেয়ে।
বিমানবন্দর থানা পুলিশজানায়, গৃহকর্মী ফাতেমা ডা. মনজিলা মঞ্জুর বাসায় কাজ করতেন। ডা. মনজিলা মঞ্জুর পরিবারের সদস্যরা বিদেশ থেকে বুধবার দেশে ফেরেন। তাদের জন্য রাতের খাবার রান্না করতে বলা হয়। তখন ফাতেমা ওয়াশরুমে ঢুকে গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। ঘণ্টাখানেক পরে তারা দরজা ভেঙে লাশ উদ্ধার করেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
পুলিশ জানিয়েছে, নিহতের গলায় ফাঁস দেওয়ার দাগ ছাড়া আর কোনো আঘাতের চিহ্ন নেই।