ব্রাজিলে একটি যাত্রীবাহী বাস পাহাড়ের খাদে পড়েছে। এতে অর্ধ শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে ধারণা করছেন উদ্ধার কর্মীরা। শনিবার রাতে দক্ষিণাঞ্চলীয় সান্তা ক্যাটারিনা রাজ্যের পার্বত্য এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।
খবরে জানা গেছে, স্টেট পারানা থেকে জয়েনভিলের উদ্দেশে রওনা দেয় বাসটি। দুর্ঘটনাস্থলে পৌঁছে একটি মোড় ঘুরতে গিয়ে ৪০০ মিটার গভীর গিরিখাতে বনের মধ্যে পড়ে গেছে।
এ দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ। পরে উদ্ধার কর্মীরা বলেছেন, আরো অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে তাদের ধারণা।
