রাজধানীতে ৩৫ লাখ টাকার জাল নোটসহ আটক ৫

আপডেট : ২১ মার্চ ২০১৫, ১১:১৩
 
রাজধানীর রমনা এলাকায় অভিযান চালিয়ে জাল নোট তৈরি চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ‍পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ৩৫ লাখ টাকা মূল্যের জাল নোট উদ্ধার করা হয়। শনিবার এক মুঠোফোন বার্তায় এই তথ্য জানানো হয়।
মুঠোফোন বার্তায় বলা হয়, শুক্রবার রাতে এই অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আজ বেলা সাজে ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।