লিবিয়ায় অইএসের হাতে অপহৃত দুই বাংলাদেশির মুক্তি

আপডেট : ২৫ মার্চ ২০১৫, ১৬:৪৪

জঙ্গি সংগঠন আইএসের হাতে ১৯ দিন জিম্মি থাকার পর দুই বাংলাদেশী মঙ্গলবার লিবিয়ার স্থানীয় সময় সন্ধ্যায় মুক্তি পেয়েছেন। গতকাল রাত ১১ টার দিকে লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস থেকে এ খবর নিশ্চিত করা হয়। মুক্তি পাওয়া দুই বাংলাদেশীরা হলেন, জামালপুরের হেলাল উদ্দিন ও  নোয়াখালীর আনোয়ার হোসেন।

পররাষ্ট্র মন্ত্রনালয়ের একজন জৈষ্ঠ্য কর্মকর্তা জানান, গত ৬ মার্চ আইএস জঙ্গিদের হাতে অপহূত হন ঐ দুই বাংলাদেশী। এ ঘটনার পর পররাষ্ট্র মন্ত্রনালয় ও লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস তাদের উদ্ধারের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালায়।  মুক্ত হবার পর দেশে তাদের আত্মীয়দের সঙ্গে কথা বলেছেন।

উল্লেখ্য, গত ৬ মার্চ লিবিয়ার দক্ষিণাঞ্চলের সির্তে  শহরের আল ঘানি তেলখনিতে আইএস জঙ্গিরা হামলা চালিয়ে ১১ জন নিরাপত্তাকর্মীকে হত্যা করে। পরে সেখান থেকে দুই বাংলাদেশিসহ নয়জন বিদেশিকে জিম্মি করে।