বঙ্গবন্ধু হত্যা মামলার খালাসপ্রাপ্ত আসামি কিসমত হাশেম মারা গেছেন

আপডেট : ২৬ মার্চ ২০১৫, ১৫:৩৯
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার খালাসপ্রাপ্ত আসামি এবং ইন্টারপোলের রেড ওয়ারেন্টভুক্ত ক্যাপ্টেন অব. কিসমত হাশেম (৬৫) মারা গেছেন। বৃহস্পতিবার সকালে কানাডাতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি....রাজিউন)।
কিসমত হাশেম নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর ও নগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হাশেম শকুর বড় ভাই।
কাউন্সিলর শওকত হাসেম জানান, ভোর পৌনে ছয়টায় কানাডাতে কিসমত হাশেম মারা গেছেন। সেখানেই তার দাফন করা হবে।
প্রসঙ্গত, ২০০০ সালের ১৪ ডিসেম্বর বঙ্গবন্ধু হত্যা মামলার রায় ঘোষণার পর ওইদিন দুপুরে নারায়ণগঞ্জ শহরের ডনচেম্বার এলাকায় খালাসপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (অব.) কিসমত হাশেমের বাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। ২০০৯ সালের নভেম্বরে বঙ্গবন্ধু হত্যা মামলা রায়েও তিনি খালাস পান। তবে ওই সময়েই তার বিরুদ্ধে রেড ওয়ারেন্ট জারি করা হয়।