কক্সবাজারের চকরিয়ায় বাসের সাথে মুখোমুষি সংর্ঘষে এক যুবলীগ নেতাসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুইজন। তাদেরকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে চট্রগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার মৌলভীরকুম এলাকায় ঘটেছে এ দুর্ঘটনা। এতে মোটরসাইকেল আরোহী উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন যুবলীগ নেতা স্থানীয় রাজার বিলের গিয়াস উদ্দিন (২৬) ঘটনাস্থলে ও তার বোনের শ্বশুর মহেশখালী উপজেলার বাসিন্দা ওফাত আলী (৬০) চট্রগ্রাম মেডিকেলে নেয়ার পথে মারা যায়। একই ঘটনায় গিয়াস উদ্দিনের বাবা সাবেক ইউপি সদস্য রহমত আলী (৫৫) গুরুতর আহত হয়েছেন।
ফাসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী জানান, আহত রহমত আলীকে প্রথমে চকরিয়া উপজেলা হাসপাতালে ও পওে অবস্থা অবনতি হলে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, দুর্ঘটনার পর হানিফ পরিবহনের ঘাতক বাসটি আটক করা হয়েছে।
