নবজাতক শিশুদের সরকারিভাবে বিনামূল্যে জীবনরক্ষাকারী যে ৬টি গুরুত্বপূর্ণ রোগের টিকা প্রদান করা হয় তার একটি বিসিজি। গত একমাসেরও বেশি সময় ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই টিকাটির সরবরাহ নেই। স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকা না থাকায় অনেককে দূর-দূরান্ত থেকে এসে ফিরে যেতে হচ্ছে। টিকা দিতে আসা মায়েরা অভিযোগ করে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের এ অবস্থায় আমরা আমাদের সন্তানদের স্বাস্থ্য নিয়ে উত্কণ্ঠায় আছি। তারা অবিলম্বে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউ এইচ এ) ডা. নুরুন্নাহারের সাথে আলাপ করলে তিনি জানান, হরতাল ও অবরোধের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
