মালদ্বীপে বাংলাদেশিদের জন্য ‘হেল্প লাইন’ চালু

আপডেট : ২৮ মার্চ ২০১৫, ১২:৩৩
 
মালদ্বীপে কর্মরত বাংলাদেশিদের টেলিফোনে সব ধরনের সহযোগিতা দিতে ‘হেল্প লাইন’ চালু করেছে সেখানকার হাই কমিশন। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হেল্প লাইনের +৯৬০৩৩২০৮৫৯ নম্বরে ফোন করে যে কেউ যে কোনো সময় সহযোগিতা চাইতে পারবেন।
সম্প্রতি মালদ্বীপে দুই বাংলাদেশি খুন হওয়ার পর এই ধরণের উদ্যোগ গ্রহণ করা হলো।