অন্যান্য প্রাণীদের তুলনায় মানুষের রাতের দৃষ্টিশক্তি অনেকটাই কম। গাঢ় অন্ধকারে দৃষ্টিশক্তি প্রায় শূন্য। কিন্তু ক্যার্লিফোনিয়ার বিজ্ঞানীদের একটা আবিষ্কার বদলে দিতে পারে পরিস্থিতি। অন্ধকারেও দেখার ক্ষমতা পেরে পারে মানুষ। এজন্য দরকার হবে না কোনও বাইনোকুলার বা অত্যাধুনিক চশমা। প্রাকৃতিক উপায়েই, ক্লোরিন-ই-সিক্স (Ce6) রাসায়নিকের সাহায্যে ঘন অন্ধকারে পঞ্চাশ মিটার পর্যন্ত যেকোনও বস্তুকে দেখার ক্ষমতা অর্জন করতে পারে মানুষ। ক্লোরিন ই-সিক্স সাধারণত পাওয়া যায় সামুদ্রিক প্রাণী থেকে। অনেক দিন ধরেই ক্যানসার প্রতিরোধে ব্যবহার করা হয় এই রাসায়নিক। ক্যালিফোর্নিয়ার বায়োকেমিক্যাল বিশেষজ্ঞরা একটু অন্যভাবে গবেষণা করে দেখেছেন, চোখের রেটিনার মধ্যে এটি প্রয়োগ করতে পারলে দৃষ্টিশক্তি পোঁচার মতো হয়ে যাবে! মানে একেবারে অন্ধকারেও সবকিছু দিব্যি দেখতে পারবে মানুষ। -টেলিগ্রাফ
