ঝড়ো বাতাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলে একটি ছাউনি ভেঙে দুইজন আহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজন ছাত্র ও অন্য দোকান কর্মচারী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, বুধবার সকালে হঠাৎ ঝড় শুরু হওয়ায় ছাউনিটি হুড়মুড় করে ভেঙ্গে পড়ে। সেখানে অবস্থানকারী শিক্ষার্থীরা দ্রুত সরে যেতে পারলেও দুজন আহত হন।
আহতদের ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।
