দাঁত তুলতে গাড়ি!

আপডেট : ০২ এপ্রিল ২০১৫, ১২:৩৪
 
নড়বড়ে দাঁত তুলতে দরজার হাতল ও দাঁতের সাথে সুতা বাঁধার কথা হয়তো শোনা যায়। কিন্তু তাই বলে নড়া দাঁত তুলতে রীতিমতো গাড়ির ব্যবহার! অবাক হওয়ার মতো হলেও এরক ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।
অভিনব পদ্ধতিতে এই দাঁত তোলার ভিডিওটি ইউটিউিবে আপলোড করা হয়েছে। সেখানে দেখা গেছে, একটি বালক তার নড়া দাঁতের সাথে  সুতার একপ্রান্ত বেঁধে দাঁড়িয়ে আছে। আর অন্য সুতার অন্যপ্রান্তটি ছিল একটি লাল রঙের চেলভলোরেট গাড়ির পেছনের অংশের সাথে। বালকটির বাবা ছিল চালকের আসনে। তিনিই গাড়িটির ইঞ্জিন চালিয়ে সামনের দিকে এগিয়ে যান। আর সত্যি সত্যি দাঁত উঠে যায়।
লাল টি শার্ট পরা ও কালো প্যান্ট পরা বালকটি হেসেই বলে ওঠে, ‘উঠে এসেছে।’
ভিডিওটি ইন্টারনেটে প্রকাশ করার পর বেশ সাড়া ফেলেছে।  মার্চের ২৮ তারিখ পর্যন্ত ভিডিওটি ৮৬ হাজার বার দেখা হয়েছে। সূত্র: মিরর।