চিকিৎসায় ইবোলা আক্রান্ত ৫ মার্কিন স্বাস্থ্যকর্মী সুস্থ

আপডেট : ০২ এপ্রিল ২০১৫, ১৬:৫৭




পশ্চিম আফ্রিকায় ইবোলায় আক্রান্তের পর নেব্রাস্কায় তিন সপ্তাহের পর্যবেক্ষণ শেষে যুক্তরাষ্ট্রের পাঁচ স্বাস্থ্য কর্মীকে ছেড়ে দেয়া হয়েছে। বুধবার কর্মকর্তারা একথা জানান।
এসব স্বাস্থ্য কর্মী বোস্টন ভিত্তিক ত্রাণ গ্রুপ পাটনার্স ইন হেলথে কাজ করতো।

নেব্রাস্কায় চিকিৎসা নেয়া যুক্তরাষ্ট্রের এ পাঁচ নাগরিক গত মার্চ মাসে সিয়েরা লিওনে ইবোলায় আক্রান্ত হলেও তাদের শরীরে রোগটি আর তীব্র আকার ধারণ করেনি।
নেব্রাস্কা চিকিৎসা কেন্দ্র জানায়, পাঁচ স্বাস্থ্য কর্মীর সকলেই ইবোলার জন্য আলাদা স্থানে থাকার নির্ধারিত সময় শেষ করেছেন।

ওই কেন্দ্র আরো জানায়, এ পাঁচ স্বাস্থ্য কর্মীর চারজন দ্রুত ওমাহা ছেড়ে যান এবং পঞ্চম জনের হৃদরোগ সংক্রান্ত জটিলতা থাকায় তাকে শনিবার হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হচ্ছে এবং শিগগিরই তিনি ওই এলাকা ছেড়ে যাবেন। এএফপি