অমিত চাকমার বেতনভাতা নিয়ে কানাডায় হৈ চৈ

আপডেট : ০৪ এপ্রিল ২০১৫, ০৯:৩৪


কানাডিয়ান ইউনিভার্সিটি অব ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ও ভাইস চ্যান্সেলর বাংলাদেশি বংশোদ্ভূত ড. অমিত চাকমার বেতনভাতা নিয়ে কানাডায় হৈ চৈ পড়েছে। বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত তা আলোচিত হচ্ছে।
তিনি উত্তর আমেরিকার সর্বোচ্চ ৪০ জনের বেতন প্রাপ্তদের মধ্যে একজন। সে জন্য তার নাম এসেছে কানাডার ‘সানশাইন তালিকায়’। গত বছর তিনি ৯২৪ হাজার ডলার (প্রায় ৭ কোটি ১৫ লক্ষ টাকা) বেতন গ্রহণ করে এই সন্মানজনক তালিকাভূক্ত হয়েছেন।
কিন্তু এ নিয়ে আইনি জটিলতায় পড়েছেন তিনি। সিবিসিসহ অন্যান্য মিডিয়া প্রশ্ন তুলেছে, অধ্যাপক অমিত চাকমা ২০১৩ সালের বেতন ছিলো ৪৭৯ হাজার ডলার এবং ২০১৪ সালে ৯২৪ হাজার ডলার। মাত্র এক বছরে তার বেতন ৪৭৯ হাজার ডলার থেকে ৯২৪ হাজার ডলার দ্বিগুন হয়ে গেলো কিভাবে?
বিশ্ববিদ্যালয়ের ভাষ্য, এক বছরের সবেতন ছুটির পরিবর্তে তিনি কাজে করেছেন। তাই তিনি ছুটি না নিয়ে বেতন গ্রহণ করেছেন। তা এখন কানাডিয়ান আইনের ধারায় পরিপন্থী।