হার্টের রক্তনালীতে ব্লক হলে এনজিওপ্লাস্টি, স্টেন্টিং এমনকি বাইপাস সার্জারি পর্যন্ত করতে হয়। আর এর পিছনে ব্যয় হয় কাড়ি কাড়ি টাকা। অনেক ক্ষেত্রে এতসব চিকিত্সা করেও লাভ হয় না। কিন্তু মজার ব্যাপার হলো বিশেষজ্ঞগণ উল্লেখ করেছেন ঘরে তৈরি করা যায় এমন এক ধরনের শরবত বা পানীয় পানে হার্টের রক্তনালীর ব্লক নিরাময় হতে পারে। এমন একটি তথ্য প্রকাশিত হয়েছে সম্প্রতি। আর এই পানীয় তৈরি করতে প্রয়োজন হবে রসুন, লেবু ও আদার। আর পানীয় পানে শুধু হার্টের রক্তনালীর জমে থাকা চর্বি হ্রাসে সহায়ক হবে শুধু তাই নয়, এতে শরীরের চর্বি কমাতেও সাহায্য করবে। শরীরের ইনফেকশন, ঠান্ডা লাগাও সারাবে। লিভার পরিষ্কার করতে এবং শরীরের ইমিউন সিস্টেমও শক্তিশালী করবে। আর রসুন, আদা ও লেবুর সংমিশ্রণে তৈরি পানীয় বা টনিক তৈরির পদ্ধতিও বেশ সহজ। রসুনের ৪টি কোয়া, রিংসহ লেবুর কয়েক টুকরো ও আদার কয়েক টুকরো একসঙ্গে ব্লেন্ডারে নিয়ে এর সঙ্গে ২ লিটার পানি মিশাতে হবে। এরপর তৈরি হবে পানীয়। আর এই পানীয় প্রতিদিন ১ বার করে তিন সপ্তাহ পর্যন্ত পান করতে হবে। এই বিশেষ ধরনের পানীয় পান করতে হবে আহারের ২ ঘন্টা আগে। অনেক ক্ষেত্রে এ ধরনের পানীয় টেস্টি বা স্বাদযুক্ত নাও হতে পারে। তাই এই বিশেষ শরবত বা পানীয়র সঙ্গে খানিকটা মধু মিশিয়ে নিতে পারেন।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
