বিশ্বব্যাপী বহুল ব্যবহূত ইমেইল সেবা গুগলের জিমেইল। সম্প্রতি সফটওয়্যারের গোলোযোগের কারণে এই জিমেইল সেবায় ঝামেলা পোহাতে হয়েছে জিমেইল ব্যবহারকারীদের। মূলত গত সপ্তাহান্তে জিমেইলের অনেক ব্যবহারকারীই ঠিকমতো জিমেইল ব্যবহার করতে পারেননি। এসময় জিমেইল থেকে কোনো ইমেইলও পাঠাতে পারেননি অনেকেই। একটি সিকিউরিটি সার্টিফিকেট রিনিউ না করার কারণেই এমনটি ঘটেছে বলে জানিয়েছে গুগল। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফটওয়্যারটিকে প্রতি সপ্তাহেই আপডেট করার নিয়ম থাকলেও এই সপ্তাহের শেষে সেটি আর করা হয়ে ওঠেনি। এই সার্টিফিকেট রিনিউ না করা হলে কোনো ইমেইল জিমেইল পাঠাতে পারে না। জিমেইল ঠিকমতো ব্যবহার না করতে পেরে ব্যবহারকারীরা দ্রুতই ফেসবুক-টুইটারে এই খবর ছড়িয়ে দিতে শুরু করে। তার প্রেক্ষিতে গুগলও দ্রুতই সমস্যাটির সমাধান করে ফেলে। পরে গুগলের পক্ষ থেকে আনুষ্ঠানিক এক বিবৃতির মাধ্যমে বিষয়টিকে স্বীকার করে নেওয়া হয় এবং গ্রাহকদের কাছে ক্ষমাপ্রার্থণা করা হয়।
