রাজধানীর পৃথক এলাকা থেকে অধহৃত দুই শিশ উদ্ধার করেছে র্যাব। একই সাথে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পলাতক আসামি শাওন সারোয়ারকে (২৩) গ্রেফতার করা হয়েছে। মো. রবিন মোল্লা (১৪) নামে এক শশিুসহ এক কিশোরী (১৭) উদ্ধার করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, র্যাব-১ মঙ্গলবার বিকালে আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারীদের কাছ থেকে অপহৃত মো. রবিন মোল্লাকে (১৪) উদ্ধার করে। তবে অপহরণকারী কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
অপরদিকে, মঙ্গলবার দুপুরে বাড্ডা এলাকায় আরেকটি অভিযান চালিয়ে উত্তর বাড্ডার ময়নারবাগে সিরাজুল ইসলামের বাড়ি থেকে টাঙ্গাইলের গোপালপুর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের (মামলা নং-২) পলাতক আসামি শাওনকে গ্রেফতার করে। এ সময় অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়।
