তেল-গ্যাস উৎপাদনে শীর্ষে যুক্তরাষ্ট্র

আপডেট : ০৮ এপ্রিল ২০১৫, ২০:২৭
 
গত বছর বিশ্বে সবচেয়ে বেশি পরিমাণ জ্বালানি তেল ও গ্যাস উৎপাদন করেছে যুক্তরাষ্ট্র। দেশটির জ্বালানি দপ্তরের বরাত দিয়ে একথা জানিয়েছে এএফপি।
 
গত বছর রাশিয়া ও সৌদি আরব জ্বালানী উৎপাদন স্থিতিশীল রাখলেও যুক্তরাষ্ট্র ১০ শতাংশ বেশি জ্বালানি উৎপাদন করে। উৎপাদন বাড়ানোর পর গত বছর দেশটির মোট উৎপাদন বেড়ে প্রায় ৫৫ কোয়াড্রিলিয়ন বিটিইউতে দাঁড়ায়।
 
আগের বছরগুলোর তুলনায় গত বছর প্রতিদিন অপরিশোধিত তেলের উৎপাদন বেড়েছে ১.৬ মিলিয়ন ব্যারেল এবং প্রাকৃতিক গ্যাসের উৎপাদন বেড়েছে ১৩.৯ বিলিয়ন কিউবিক ফিট যা সৌদি আরবের দৈনিক উৎপাদনের প্রায় দ্বিগুণ।
 
যুক্তরাষ্ট্রের উৎপাদন বৃদ্ধি বিশ্বজুড়ে তেলের মূল্য হ্রাসের অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়।