ঘুম পাড়ানো ‘অ্যাপ’

আপডেট : ০৯ এপ্রিল ২০১৫, ০৩:০৩

ব্রিটেনে এক ধরনের সফটওয়্যারের উদ্ভাবন করা হয়েছে যার মাধ্যমে শিশুদের সহজেই ঘুম পাড়ানো যাবে। মা-বাবাকে আর শিশুদের ঘুমের যন্ত্রণার জন্য চিকিত্সকদের কাছে গিয়ে অর্থ খরচ করতে হবে না।

মা-বাবারা সবসময়ই শিশুদের ঘুম নিয়ে দু:শ্চিন্তায় থাকেন। শিশুদের সঙ্গে তাদেরও রাতে জেগে থাকতে হয়। এর ফলে শিশুদের সঙ্গে তারাও নানা রোগে আক্রান্ত হন। দৌঁড়াতে হয় হাসপাতালে। মা-বাবা এবং চিকিত্সকদের  ওপর চাপ কমাতে ব্রিটেনের লন্ডনের চিকিত্সকরা আবিষ্কার করেছেন শিশুদের ঘুমের অ্যাপ্লিকেশন সংক্ষেপে অ্যাপ। ইলেভিনা চিলড্রেনস হাসপাতালের চিকিত্সকরা জানিয়েছেন, এই অ্যাপ্লিকেশন দেশটির বিশ লাখ মা-বাবাকে তাদের শিশুদের ঘুমানোর দুশ্চিন্তা থেকে মুক্তি দেবে। শিশুদের স্লিপ (ঘুম) ডাক্তার অভিভাবকদের লাগসই উপদেশ দিয়েছেন যা রাতের দুর্বৃত্তদের সঙ্গে লড়াই করবে প্রত্যেকের ঘুমের আদর্শ অনুযায়ী। হাসপাতালে শিশুদের ঘুমের ওষুধ দেয়ার কাজে নিয়োজিত পল গ্রিনগিরাস বলেন, অনেকে শিশুদের ঘুমের জন্য আইসবার্গ ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। নতুন তৈরি করা অ্যাপ শূন্য থেকে ১৬ বছরের সন্তানদের মা-বাবাদের কিছু ব্যক্তিগত পরামর্শ দিবে। বিভিন্ন বয়সের সন্তানদের ঘুমের সমস্যার সমাধান করবে এই অ্যাপ। এই অ্যাপ কিন্তু কাউকে ঘুম পাড়িয়ে দেবে না। এতে ঘুমের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে বিভিন্ন পরামর্শ দেয়া হয়েছে। দেখা গেল, কোন ছেলে রাতে ঘুমের মধ্যে হাঁটছে। এক্ষেত্রে কি করতে হবে তার পরামর্শ দেয়া থাকবে অ্যাপে। আবার কারো ঠিকমতো ঘুম হচ্ছে না তার জন্য কী করতে হবে তাও জানিয়ে দেবে এই অ্যাপ্লিকেশন। হাসপাতালে এই অ্যাপটি বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে। - বিবিসি