ইতালির মিলানের প্যালেস অব জাস্টিসে বন্দুকধারীর গুলিতে বিচারকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিবিসি এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ক্লাউডো গিয়ারডাইল্লো নামের সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি হামলার পর মোটরবাইকে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যাচ্ছিলেন। ক্লাউডো একটি দেউলিয়াসংক্রান্ত মামলার আসামি বলে জানা গেছে।
ধারণা করা হচ্ছে, ক্লাউডো এক বিবাদী, তার সাবেক আইনজীবী ও একজন দেউলিয়া আদালতের বিচারককে গুলি করে হত্যা করেছেন।
কড়া নিরাপত্তার থাকা সত্ত্বেও ক্লাউডো কিভাবে আদালতে অস্ত্র নিতে পারলেন এবং কয়েকবার গুলি করতে পারলেন সেটি নিয়ে প্রশ্ন উঠেছে।
সন্দেহভাজন ঐ ব্যক্তিকে ভিমারকেট থেকে পুলিশ কর্মকর্তারা গ্রেফতার করে।
