ওয়ালেট লাইট

আপডেট : ১০ এপ্রিল ২০১৫, ১২:৫২

 

স্মার্টফোন বা মোবাইলের ফ্ল্যাশ লাইটের কারণে টর্চের ব্যবহার এখন আর নেই বললেই চলে। অন্ধকার বা কম আলোতে কোনো কিছু পড়তে বা দেখতে এখন ওই মোবাইল বা স্মার্টফোনের ফ্ল্যাশ লাইটের ওপরেই নির্ভর করতে হয়। কম আলোতে মানিব্যাগের টাকা বের করতেও দরকার হয় ওই ফ্ল্যাশ লাইট। এই ধরনের পরিস্থিতিতে সামাল দিতেই ক্লিয়ারগিয়ার তৈরি করেছে লাইট বাল্ব ওয়ালেট লাইট। ওয়ালেটে বয়ে নিয়ে বেড়ানোর উপযোগী করে একে তৈরি করা হয়েছে বলেই এমন নাম দেওয়া হয়েছে। শুনে খটকা লাগছে? হ্যাঁ, প্রকৃতপক্ষেই এই লাইটকে মানিব্যাগে ভরে নিয়ে বেড়ানো যাবে। আকার-আকৃতিতে এটি ঠিক একটি ক্রেডিট কার্ডের মতোই। এই কার্ডের ভেতরে ঠিক একটি বাল্বের আকৃতিতে একটি অংশ কাটা রয়েছে। সেই অংশকে তুলে ধরলেই সেটি জ্বলে উঠবে ওই আকৃতির একটি এলইডি বাল্বের মতোই। সাদা, সবুজ ও হলুদ রঙের আলোতে পাওয়া যাবে এই ওয়ালেট লাইট।