ডেভিড অলটার

আপডেট : ১০ এপ্রিল ২০১৫, ১২:৫৭

 

আমেরিকান গবেষক ও বিজ্ঞানী ডেভিড অল্টার তার অসাধারণ সব আবিষ্কারের জন্য বিখ্যাত বিশ্বব্যাপী। পেনসিলভ্যানিয়া’র ওয়েস্টমুর ল্যান্ডে ১৮০৭ সালে জন্ম নেয়া এই মানুষটি নিউইয়র্ক সিটিতে লেখাপড়া করেন। তিনি ১৮৩৬ সালে তৈরি করেন ইলেক্ট্রিক টেলিগ্রাফ। তিনি ১৮৪০ সালে তৈরি করেন ইলেক্ট্রিক বাগি যা অটোমোবাইলের পথিকৃত্ হিসেবে স্বীকৃত। এ ছাড়াও তিনি বর্ণালী বিশ্লেষণের জন্য নানান তত্ত্ব প্রদান করেন। খনি থেকে তেল নিষ্কাশনের একটি পদ্ধতিও বের করেন তিনি। ইলেক্ট্রিক ঘড়িও তৈরি করেন তিনি। আলেকজান্ডার গ্রাহাম বেলের হাত ধরে টেলিফোন তৈরি হলেও তিনি স্বল্পদূরুত্বে যোগাযোগের অনুরূপ একটি যন্ত্র তৈরি করতে সক্ষম হন গ্রাহাম বেলের পূর্বেই। সেই যন্ত্রটি পূর্ণাঙ্গরূপে কার্যকরী না হলেও একে টেলিফোনের পূর্বপ্রজন্ম হিসেবেই মনে করা হয়। বহুমাত্রিক এই গবেষক-আবিষ্কারক মৃত্যুবরণ করেন ১৮৮১ সালে।