নাশকতা আর সন্ত্রাসী কার্যকলাপের কারণে জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেঃ আমু

আপডেট : ১১ এপ্রিল ২০১৫, ০০:২২

শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু বলেছেন, নাশকতা আর সন্ত্রাসী কার্যক্রমের জন্য জনগণ বিএনপি আর জামাত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। গতকাল টরন্টোতে তাঁকে দেয়া এক নাগরিক সংবর্ধনা তিনি এ কথা বলেন। 

সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বর্তমান সরকার নানা সাফল্য তুলে ধরে বলেন, আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার থেকে শুরু করে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার করে ইতিহাসের কলঙ্ক দূর করছি। মন্ত্রী নিউ ইয়র্ক থেকে এক ঝটিকা সফরে টরন্টোতে আসেন। তার ইচ্ছে ছিলো, নায়গ্রা ফলস দেখবেন। কিন্তু মেঘলা আকাশ, ঝড়ো হাওয়া, বৃষ্টির কারনে তা বাতিল করে আজ শুক্রবার নিউ ইয়র্কে ফিরে যান।