পাকিস্তানকে চরম মূল্য দিতে হবে: আরব আমিরাত

আপডেট : ১২ এপ্রিল ২০১৫, ১৮:৩৫
 
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের দমনে আরব দেশগুলোর সাথে পাকিস্তানের যোগ না দেয়ার সিদ্ধান্তে  তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সংযুক্ত আরব আমিরাত। 
 
পাকিস্তানে এই 'নিরপেক্ষ' অবস্থানের জন্য চরম মূল্য দিতে হবে বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ার করেছেন।
 
পররাষ্ট্রমন্ত্রী ড. আনোয়ার মোহাম্মদ গারগাশ পাকিস্তান ও তুরস্কের যুদ্ধে না জড়ানোর সিদ্ধান্তকে 'অস্পষ্ট' বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, 'পাকিস্তান ও তুরস্কের 'অস্পষ্ট' অবস্থান এটাই প্রমাণ করে যে, লিবিয়া থেকে ইয়েমেন পর্যন্ত আরবদের নিরাপত্তার দায়িত্ব শুধু আরব দেশগুলোরই, অন্য কেউ এই দায় নিবে না।'
 
পাকিস্তানের 'নিরপেক্ষ' থাকার সিদ্ধান্তকে ইরানের পক্ষ নেয়ার সমার্থক হিসেবেও উল্লেখ করেন তিনি।
 
তিনি বলেছেন, 'ইসলামাবাদ ও আঙ্কারার কাছে উপসাগরীয় দেশগুলোর চেয়ে তেহরানই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে।'       
 
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দমনে আরব দেশগুলোর সঙ্গে যোগ দেয়ার সৌদি আহ্বানে সাড়া না দিয়ে নিরপেক্ষ থাকার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করে পাকিস্তানের পার্লামেন্ট। সূত্র: দ্য ডন