জার্মানিতে মহাত্মা গান্ধীর আবক্ষমূর্তি

আপডেট : ১৩ এপ্রিল ২০১৫, ১৪:৫৪
 
জার্মানির হ্যানোভার শহরের সিটি হলে মহাত্মা গান্ধীর একটি আবক্ষমূর্তি স্থাপন করা হয়েছে। রবিবার এটি মূর্তিটির পর্দা উন্মোচন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর: এনডিটিভির।
 
আবক্ষমূর্তি উন্মোচনকালে নরেন্দ্র মোদি বলেছেন, মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তির উন্মেচনের মুহূর্ত শুধু হ্যানোভারের বাসিন্দা, জার্মানি অথবা ভারতীয়দের জন্য নয়, মানবতায় বিশ্বাসী প্রত্যেকের জন্য গর্বের মুহূর্ত।
 
মহাত্মা গান্ধীকে ‘মহামানব’ উল্লেখ করে মোদি বলেন, তিনি পুরো বিশ্বকেই ধারণ করতেন।
 
এ সময় নরেন্দ্র মোদির সঙ্গে ছিলেন হ্যানোভার শহরের মেয়র স্টিফেন শসটক।