বাগদাদে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৮

আপডেট : ১৪ এপ্রিল ২০১৫, ১৮:৫২
 
 
বাগদাদ এলাকায় মঙ্গলবার গাড়ি বোমার বিস্ফোরণে কমপক্ষে আট জন নিহত হয়েছে। নিরাপত্তা ও হাসপাতাল কর্মকর্তারা এ কথা জানা।
 
ইরাকে রাজধানীর পশ্চিমাঞ্চলে ইয়ারমুক হাসপাতালের কাছে একটি কার পার্কে বোমার আঘাতে কমপক্ষে ৪ জন নিহত ও ১০ আহত হয়।
 
বাগদাদের দক্ষিণে মাহমুদিয়া আবাসিক এলাকায় দ্বিতীয় বিস্ফোরণে কমপক্ষে ৪ জন নিহত ও ১৩ জন আহত হয়। 
 
রাজধানীতে প্রায় প্রতিদিন বোমা ও বন্দুক হামলার ঘটনা ঘটলেও গত জুন থেকে ইসলামী স্টেট গ্রুপের ব্যাপক হামলা এবং নগরীর উত্তর-পশ্চিম অঞ্চলে একটি বিশাল এলাকা তাদের নিয়ন্ত্রণ নেয়ার পর তা কমে আসে।
 
পুলিশ কর্নেল জানান, সোমবার বাগদাদের বায়া এলাকায় একটি গাড়ি বোমা বিস্ফোরণে ৭ জন নিহত ও ৩১ জন আহত হয় রাজধানীর উত্তরে তাজি এলাকায় একই দিন রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে অপর দু’জন নিহত হয়। খবর রয়টার্স