রাজধানীর যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছেন। বুধবার দিবাগত গভীর রাতে এই ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ইমরানুল ইসলাম জানিয়েছেন, রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় ঐ যুবক আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
